বিয়ের খবর প্রকাশ্যে আনলেন রশিদ খান

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন রশিদ খান

সম্প্রতি নেদারল্যান্ডসে এক অনুষ্ঠানে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের সঙ্গে এক নারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জন প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন রশিদ খান। মঙ্গলবার (১১ নভেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে, নেদারল্যান্ডসে তার সঙ্গে যাকে দেখা গিয়েছিল, তিনি আসলে তার স্ত্রী। তিনি জানান, ২০২৫ সালের ২ আগস্ট তিনি ‘নিকাহ’ সম্পন্ন করেছেন।

রশিদ তার স্ত্রীকে এমন একজন সঙ্গী হিসেবে উল্লেখ করেছেন,‘যিনি তার কামনা করা ভালোবাসা, শান্তি ও সঙ্গীর প্রতীক।’ তিনি বলেন,‘এত সাধারণ একটি বিষয় থেকে এভাবে অনুমান করা দুঃখজনক। সত্যটা খুবই সহজ—তিনি আমার স্ত্রী এবং আমরা একসঙ্গে আছি, গোপন করার কিছুই নেই।’

যদিও রশিদ খান তার বিয়ের খবর প্রকাশ করেছেন, তবে এটি তার প্রথম নাকি দ্বিতীয় বিয়ে তা তিনি নিশ্চিত করেননি। গত বছর অক্টোবরে কাবুলে তার প্রথম বিয়ের অনুষ্ঠান হয়েছিল বলে সামাজিক মাধ্যমে গুঞ্জন রয়েছে।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এটিকে রশিদের দ্বিতীয় বিয়ে হিসেবে দাবি করেছে। তারা জানিয়েছে, দ্বিতীয় স্ত্রী আফগান বংশোদ্ভূত হলেও দেশের বাইরে বসবাস করেন।

আফগানিস্তানের অন্যতম জনপ্রিয় ও সফল ক্রীড়াবিদ রশিদ খান তার ব্যক্তিগত জীবন সবসময়ই জনসম্মুখের বাইরে রাখার চেষ্টা করেছেন। তার বিয়ের খবর ও ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে এবং ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme