বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন কোহলি

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন কোহলি

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ভারতীয় ক্রিকেটার এখন তিনি। এ রেকর্ড গড়ার পথে তিনি কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেকে পেছনে ফেলেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জসপ্রীত বুমরাহর বলে মিচেল মার্শের তুলে দেয়া বল তালুবন্দী করে এ রেকর্ড গড়েছেন কোহলি। বিশ্বকাপে এটি ছিল তার ১৫তম ক্যাচ। আর তাতেই কুম্বলে (১৪) পড়ে যান পেছনে। ১২টি ক্যাচ নিয়ে কপিল দেব ও শচীন টেন্ডুলকার তৃতীয় স্থানে।

ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ মোহাম্মদ আজহারউদ্দিনের (১৫৬)। ১৪৬ ক্যাচ নিয়ে তাকে চোখ রাঙাচ্ছেন কোহলি। উইকেটকিপার বাদে বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড রিকি পন্টিংয়ের। ব্যাট থেকে সরাসরি অস্ট্রেলিয়ার অধিনায়কে হাতে বল ধরা পড়েছে ২৮ বার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme