বিশ্বকাপে সাকিবের আরেক নতুন রেকর্ড

বিশ্বকাপে সাকিবের আরেক নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক:

আজ নেদারল্যান্ডসের ‍মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই ডাচ ব্যাটারদের চেপে ধরেছে বাংলাদেশী বোলাররা। শুরুতেই টাইগার বোলারদের তিন পেসার একটি করে উইকেট তুলে নিয়েছেন। এরপর তাদের দলে যোগ দেন টাইগার দলপতি সাকিব আল হাসানও। এ উইকেটের মাধ্যমে সাকিব আরেকটি রেকর্ডে নিজের নাম লেখালেন।

শুরুতে নেদারল্যান্ডসের দ্রুত উইকেট পড়ায় ক্রিজে এসে বেশ সতর্ক ছিলেন কলিন অ্যাকারম্যান। বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি এই ব্যাটার। তবে সাকিবকে সুইপ করতে গিয়ে বিপদে পড়েন কলিন। শর্ট-ফাইনলেগে মুস্তাফিজের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৫ রান। আর তাকে ফিরিয়ে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বনে যান সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডার বর্তমানে বিশ্বকাপে ৪১টি উইকেটের মালিক। সাকিবরে পর ৪০ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির। তবে এই রেকর্ড গড়তে সাকিব ৩৪টি ইনিংস খেলেছেন। তার বিপরীতে প্রোটিয়া স্পিনার খেলেছেন ২১ ইনিংস। এছাড়া ৩৯ ইনিংসে ৬৮ উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় শীর্ষে  আছেন মুত্তিয়া মুরালিধরন ।

এর আগে বিশ্বকাপ ইতিহাসে সেরা অলরাউন্ডারের কৃতিত্ব অর্জন করেছিলেন সাকিব আল হাসান। ৫ বিশ্বকাপ খেলে ১ হাজার ১৬১ রান এবং ৩৮ উইকেট নিয়ে তিনি সবাইকে ছাড়িয়ে যান। এরপর অবশ্য রান ও উইকেটের সংখ্যা আরও বেড়েছে তার ঝুলিতে। এই তালিকায় তার পেছনে আছেন ইমরান খান-কপিল দেবের মত রথী-মহারথীরাও। তবে এর আগে এই তালিকায় সাকিব ছিলেন তৃতীয়, তার সামনে থাকা ক্রিস গেইল ও সনাৎ জয়সুরিয়াও এখন তার পেছনে পড়ে গেলেন!

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme