বিশ্ববাজারে কমেই চলেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেই চলেছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক:


আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে চলেছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দর হ্রাস পাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি, মাইনিংগোল্ড প্রাইস ডটকমের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আগামী সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। যার ওপর নির্ভর করে সুদের হার উচ্চ বা নিম্ন রাখার সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আপাতত সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক রয়েছেন তারা। তাই গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০২২ ডলার ৮৬ সেন্টে। শুধু দৈনিক নয়, সাপ্তাহিক হিসাবেও বেঞ্চমার্কটির মূল্য নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ।

একই কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ২০৩৮ ডলার ৭ সেন্টে। সবমিলিয়ে মাসিক ভিত্তিতে বেঞ্চমার্কটির দরপতন ঘটেছে শূন্য দশমিক ৭২ শতাংশ।

 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme