অনলাইন ডেস্ক:
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে হাজির হতে নতুন তারিখ ধার্য করেছে দুদক। আগামী ২৩ জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করেছে প্রতিষ্ঠিানটি। আজ বৃহস্পতিবার তার দুদকে হাজির হওয়ার থাকলেও তিনি দুদকের কাছে ১৫ দিন সময় চান।
বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন। তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুদক তলব করলেও শুনানিতে অনুপস্থিত থাকায় ২৩ জুন নতুন তারিখ ঘোষণা করেছে দুদক।
এর আগে গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় দুদক। ওই নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। তবে গতকাল বুধবার দুদকের কার্যালয়ে বেনজীরের পক্ষে তার আইনজীবী ১৫ দিনের সময় আবেদন করেন। দুদক সে আবেদন মঞ্জুর করার পর নতুন তারিখ ধার্য করল।
Leave a Reply