বেনজীর দেশত্যাগ করেছে কি না জানে না দুদক

বেনজীর দেশত্যাগ করেছে কি না জানে না দুদক

পুরনো ছবি

ডেস্ক রিপোর্ট:


পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবার দেশত্যাগ করেছে কি না সে বিষয়ে দুদকের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। দুদকের তলবে হাজির না হতে পারলে বেনজীর ও তার পরিবার ১৫ দিন সময় চাইতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশে রয়েছেন কি না জানতে চাইলে কমিশনার বলেন, দেশে আছে নাকি বিদেশে গেছেন এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই।

তলবের বিষয়ে জানতে চাইলে জহুরুল হক বলেন, দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কি না, সেটা আইনে সুস্পষ্ট বলা নেই। না এলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তবে তার সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক ১৫ দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের রয়েছে।

দুদক কমিশনার আরও বলেন, সময় দেওয়ার পরও যদি তিনি দুদকে না আসেন তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন নথিপত্র দেখে যদি অভিযোগ প্রমাণিত হয় হবে, না হলে নয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme