ভক্তের মৃত্যুতে আবেগাপ্লুত মিম

ভক্তের মৃত্যুতে আবেগাপ্লুত মিম

ভক্তের মৃত্যুতে আবেগাপ্লুত ‘পরান’খ্যাত নায়িকা বিদ্যা সিনহা মিম। বিষয়টি নিয়ে ফেসবুকে এক দীর্ঘ বার্তা দিয়েছেন।

জানা গেছে, মিমের সেই ভক্তের নাম নাজিয়া জাবিন। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। গত ১ এপ্রিল সন্ধ্যায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মিমের সেই ভক্ত।

মিম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, আজকে আমি এমন একটা মানুষের ব্যাপারে কথা বলছি যাকে আমি চিনেছি খুব অল্প সময়ের জন্যে। কিন্তু এই অল্প সময়ে উনি আমার খুব কাছের একজন হয়ে গিয়েছিল। কিন্তু তাকে আরও ভালো করে জানার আগেই তিনি চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে।

তিনি আরও লিখেছেন, ডক্টর নাজিয়া, আমার এত বছরের ক্যারিয়ার এ যদি সত্যিকারের স্পেশাল একজন ভক্ত পেয়ে থাকি, তবে সেটা ছিলেন উনি। আমার এই পর্যন্ত মুক্তি পাওয়া সব সিনেমার ফার্স্ট শো সে দেখত! গতবছর অন্তর্জাল যখন মুক্তি পায় সে তখন জানতে পরে আমি ওইদিন আসব। আমার অপেক্ষায় উনি সারা দিন ওখানে বসে ছিলেন। আমি যাওয়ার পর আমাকে দেখেই সে এত খুশি হয়েছিল। আমাকে তখনই একটা ব্রেসলেট দেয়। আমি নিজেই খুব অবাক হই যে আমাকেও কেও কখনো না জেনে না দেখে এতটা পছন্দ করতে পারে। আমি আজকেও তার দেওয়া সেই ব্রেসলেট পড়েছিলাম।

মিম লিখেছেন, আজ কী মনে করে যেন আপুর প্রোফাইল এ গিয়ে দেখি আপুর কাছের মানুষ লিখছে আপু আর নেই। প্রথমে আসলেই মানতে পারিনি। আপুকে অনেকবার ফোন করলাম এই আশায়, সে ধরে বলবে সব ঠিক আছে আর আমি ভুল দেখছি। আমার ভুল ভেঙেছে এবং ওটাই সত্যি যেটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। আপু আর নেই আমাদের মাঝে।

সর্বশেষ মিম লিখেছেন, জীবনটা আসলেই অনেক অনিশ্চিত। কাল রাত থেকে মন খুব খারাপ। নাজিয়ার সঙ্গে আমার খুব অল্প সময়ের পরিচয়, কিন্তু যেইটুকু সময় তাকে জেনেছি সেই সময়টুকু খুব সুন্দর কেটেছে। আপুর জন্যে সবাই দোয়া করবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme