ভবিষ্যত নিয়ে যে ইঙ্গিত এমবাপ্পের

ভবিষ্যত নিয়ে যে ইঙ্গিত এমবাপ্পের

নিউজ ডেস্ক


নতুন কোচ লুইস এনরিকের অধীনে পিএসজির লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোনটার শুরুই ভালো হয়নি। সময়ের সঙ্গে ধাক্কা সামলে লিগে শীর্ষে আছে প্যারিসিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়ও উঠেছে। এবার মৌসুমের প্রথম শিরোপা জিতেছে ফ্রান্স জায়ান্টরা।

বুধবার রাতে পার্ক দেস প্রিন্সেসে তুলুজের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে-উসমান ডেম্বেলেরা। ওই জয়ে ট্রফি দেস চ্যাম্পিয়ন্স জিতেছে ফ্রান্সের শীর্ষ পর্যায়ের ক্লাবটি। প্রথমার্ধেই জোড়া গোলের লিড নেয় এনরিকের দল। ম্যাচের ৩ মিনিটে গোল করেন দক্ষিণ কোরিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার লি ক্যাং ইন। ৪৪ মিনিটে দ্বিগুন করেন এমবাপ্পে। যা শোধ দিতে পারেনি তুলুজ।

দলবদলের দরজা খুলতেই আলোচনায় চলে আসা ফ্রান্সম্যান এমবাপ্পে শিরোপা জয়ের পর কথা বলেছেন। জানুয়ারির শীতকালীন দলবদলের মৌসুমে তিনি চাইলে পছন্দের ক্লাবের সঙ্গে চুক্তি করে রাখতে পারবেন। মৌসুম শেষে অর্থাৎ আগামী জুনে ফ্রি এজেন্টে ছাড়তে পারবেন প্যারিস। তবে টানা দুটি বিশ্বকাপের ফাইনাল খেলা এমবাপ্পে জানিয়েছেন, এখন তার মাথায় পিএসজির হয়ে শিরোপা জেতা ছাড়া কিছুই নেই।

গত মৌসুমের মতো শেষ সময়ে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন নাকি এরই মধ্যে নতুন ঘর খুঁজে নিয়েছেন এমন প্রশ্নে এমবাপ্পে বলেন, ‘ভবিষ্যত নিয়ে আমি কোন সিদ্ধান্ত নিয়ে ফেলিনি। আমার কোন পছন্দও নেই। কী হতে যাচ্ছে আমি সত্যিই জানি না। এর আগেও (২০২২ সালে) মে’র আগে কিছুই জানতাম না। যদি ভবিষ্যত কী হবে জানতাম, তাহলে অপেক্ষা কেন? এটা ঝুলিয়ে রাখার কোন মানে হয় না। আমার মনোযোগ এখন শিরোপা জেতায়। এরই মধ্যে আমরা একটা শিরোপা জিততে পেরেছি। আশা করছি, সামনে আরও অনেক শিরোপা আসবে।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির খুব কাছে ছিলেন এমবাপ্পে। এবারও লস ব্লাঙ্কোসরা আছে আলোচনায়। সঙ্গে তার চেলসি-আর্সেনাল-লিভারপুলে যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে। তবে বিশ্বকাপ জয়ী ফ্রান্সম্যান জানিয়েছেন, পিএসজির ড্রেসিংরুমে তার ক্লাব ছাড়া নিয়ে কোন আলোচনা নেই, ‘ক্লাবের কারো মধ্যে আমার ক্লাব ছাড়া নিয়ে কোন কথাই হচ্ছে না। এটা নিয়ে কারো তেমন আগ্রহই নেই। সুতরাং এটা আলোচনার করার মতো কোন বিষয়ই নয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme