ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮

ছবি- সংগৃহিত

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে আন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) ভারতের পশ্চিমাঞ্চলে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ হলে হতাহতের এই ঘটনা ঘটে।

সরকারী মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেছেন, “ফ্যাক্টরিতে একটি বড় বিস্ফোরণ হয়েছিল, যার ফলে কংক্রিটের ছাদটি ধসে পড়ে। এই ঘটনায় ১৮ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।”

তিনি আরো বলেন, কারখানাটি লাইসেন্স ছাড়াই চলছিল। কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মূলত আতশবাজি ভারতে বেশ জনপ্রিয়। বিশেষ করে হিন্দু উৎসব দীপাবলি এবং বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের আগে উদযাপনের সময় এগুলো ব্যবহার করা হয়।

আতশবাজি ওয়ার্কশপে বিস্ফোরণ দেশটিতে একরকম সাধারণ ব্যাপার। কারণ কারখানার মালিকরা প্রায়ই প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়াই এসব কারখানা পরিচালনা করে থাকেন। এর আগে গত বছর মধ্যপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০১৯ সালে পাঞ্জাবে একই ধরনের বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন এবং উত্তর প্রদেশে অপর ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।

সূত্র : আল আরাবিয়া

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme