ভারতে করোনায় ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু

ভারতে আশঙ্কাজনক-ভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেলো ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৫।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, কেরালাতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩শ’ ৩৬ জন। যা সম্পূর্ণ ভারতে সর্বাধিক। এছাড়া দিল্লি, মুম্বাইসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘন্টায়,  দিল্লি, কেরালা, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ থেকে একজন মোট চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের সকলেই পুরুষ। দিল্লিতে বর্তমানে ৩৭৫ জন সক্রিয় রোগীর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড-নাইন্টিনের নতুন ধরন জে এন ওয়ান ছাড়াও এর উপধরণও খুব দ্রুত ছড়াচ্ছে।

এরআগে, খুব দ্রুত ছড়িয়ে পড়া করোনার প্রাণঘাতী ধরন অমিক্রনের সাথে এর মিল আছে। শনিবার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এরই মধ্যে সন্তানদের জ্বর, কাশি, সর্দি এবং অন্যান্য লক্ষণ থাকলে স্কুলে না পাঠাতে তাদের অভিভাবকদের নির্দেশ দিয়েছে কর্ণাটকের স্থানীয় প্রশাসন। সূত্র: ফার্স্ট পোস্ট, মিন্ট

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme