ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১২

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১২

নিউজ ডেস্ক:


ভারতের ছত্তিশগড়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজ্যের দুর্গ জেলার কুমারি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দুর্গের কালেক্টর রিচা প্রকাশ চৌধুরী বলেন, কর্মীদের বহনকারী এ বাসটি রাত ৮টার সাড়ে দিকে খাদে পড়ে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন যাত্রী নিহত এবং ১৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারি এই কর্মকর্তা আরও জানান, আহতদের মধ্যে ১২ জনকে এইমসে (রায়পুরার) স্থানান্তরিত করা হয়েছে। বাকী দুজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আহতদের সবার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এদিকে, এই দুর্ঘটনা শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কুমহারির কাছে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। আমি বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দেওয়ার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি। আহত কর্মচারীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme