ভারত থেকে আসছে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল

ভারত থেকে আসছে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল

ছবি-সংগৃহিত

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ সরকারি বিতরণ ব্যবস্থা সক্রিয় রাখতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ২৪০ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা। দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে ভারতীয় সরবরাহকারী মেসার্স পাত্তাবি অ্যগ্রো ফুডস প্রা. লি. এই চাল সরবরাহ করবে।

খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক উৎস থেকে চাল সংগ্রহ করে থাকে। ২০২৪-২০২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র অনুমোদন রয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫ লাখ মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল এবং জি টু জি পদ্ধতিতে মিয়ানমার থেকে ১ লাখ মেট্রিক টন, পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন ও ভিয়েতনাম থেকে ১ লাখ মেট্রিক টন আতপ চালসহ মোট ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যে চুক্তির কার্যক্রম প্রক্রিয়াধীন। চুক্তির বিপরীতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ ৯৬ হাজার ৭৫৬ মেট্রিক টন এবং জি টু জি ভিত্তিতে ২ লাখ ২৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছেছে। এরমধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৩ লাখ ২১ হাজার ৯২৫ মেট্রিক টন এবং জি টু জি ভিত্তিতে ২ লাখ ১৬ হাজার ৫১১ মেট্রিক টন চাল সরকারি সংরক্ষণাগারে মজুদ রয়েছে। এছাড়া, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং জি টু জি পদ্ধতিতে আরো চাল আমদানির কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র জানায়, চাল আমদানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্য অধিদপ্তর কর্তৃক চাল ক্রয়ে গত ২৫ মার্চ তারিখে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহবান করা হয়। দরপত্রের দলিল বিক্রির নির্দিষ্ট সময়ের মধ্যে মোট ৭টি দরপত্র দলিল বিক্রি হলেও দরপত্র দাখিলের সময় ১০ এপ্রিল মোট ৬টি দরপত্র জমা পড়ে। এরমধ্যে ১৩ এপ্রিল তারিখে দরপত্র মূল্যায়ন কমিটির সভায় ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স পাত্তাবি অ্যগ্রো ফুডস প্রা. লি. প্রতি মেট্রিক টন চালের দাম ৩৯৪.৭১ মা.ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme