ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার বলেছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা বাড়ানো ‘‘এই অঞ্চলের স্বার্থের’’ পরিপন্থী। বুধবার পাকিস্তানে ভারতের হামলার পর আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের সম্পর্কে সম্প্রতি ব্যাপক অবনতি ঘটেছে। নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে গত এপ্রিলের শুরুর দিকে কয়েক হাজার আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে পাকিস্তান।
২০২১ সালে কাবুলের ক্ষমতায় ফিরে আসা তালেবান সরকারকে নয়াদিল্লি স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আফগানিস্তানের বেশ কিছু উন্নয়ন প্রকল্পে ভারতের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।
Leave a Reply