ভোটার নিবন্ধন নিয়ে ইসির জরুরি নির্দেশনা

ভোটার নিবন্ধন নিয়ে ইসির জরুরি নির্দেশনা

ভোটার হয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিলেও যাদের নিবন্ধন ফরম ডেটাবেইসে নেই, তাদের ফরমগুলো আগামী ৩০ জুনের মধ্যে সার্ভারে আপলোড করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৮ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, ‘নিবন্ধন ফরম আপলোড করার জন্য আমরা একটি সফটওয়্যার তৈরি করেছি। মাঠ পর্যায়ে ৩০ জুনের মধ্যে নিবন্ধন ফরম আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ‘নিবন্ধন ফরম আপলোড না থাকায় অনেকের তথ্য সংশোধনের ক্ষেত্রে যাচাইয়ে সমস্যায় পড়তে হয়। এ জন্য মাঠ কর্মকর্তাদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme