অনলাইন ডেস্ক:
ৎতথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভোট আসলে অনেকেই আসবে, বড় বড় কথা বলবে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। কারণ, আমরা যে সড়কের উন্নয়ন করেছি তার গর্ত ভরাট করার সক্ষমতাও তাদের নেই।
হামাস-ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিলিস্তিনে যেভাবে নিরীহ মানুষদের ইসরায়েলিরা হত্যা করছে, সেই হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানাই। ফিলিস্তিনের নিরীহ বাসিন্দাদের জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন পরিষদের কমিউনিটি সেন্টারে ইউনিয়নের উপকারভোগী সমাবেশে ভার্চুয়াল উপায়ে ঢাকা থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
সম্প্রচারমন্ত্রী বলেন, শুধু ভোটের সময় যারা আসবে, তাদের জিজ্ঞেস করবেন, আপনাদের করোনা, বন্যা কিংবা দেশের দুর্যোগ-দুর্বিপাকে দেখা যায়নি কেনো? তাদের বলবেন, আসছেন ভালো কথা, বসে চা খেয়ে চলে যান।
Leave a Reply