মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করবেন পরীমণি

মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করবেন পরীমণি

নিউজ ডেস্ক:


ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন নায়িকা পরীমণি। সোমবার (২৪ জুন) পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য জানিয়েছেন।

নীলাঞ্জনা রিফাত বলেছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরীমণি আদালতে আসবেন। তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন। আশা করছি, আদালত তাকে জামিন দেবেন।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ১৮ এপ্রিল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত দুই আসামিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme