মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যা জানাল রাশিয়া

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যা জানাল রাশিয়া

উত্তাল মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। আজ বুধবার ক্রেমলিন থেকে পাঠানো এক বিবৃতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে শুরু করে ইরান। তারা বলছে. ফিলিস্তিনের গাজা ও লেবাননে অনবরত ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতে আগে থেকেই উত্তাল মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন, ‘পরিস্থিতি খুবই ভয়ংকর দিকে মোড় নিচ্ছে। আমরা সবপক্ষকে সংযত থাকার আহ্বান জানাই। আর বেসামরিকদের প্রাণ যায় এমন যেকোনো পদক্ষেপের নিন্দা জানাই আমরা।‘

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme