মামলা শুরু হয়েছে, আরও অনেকেই দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলা শুরু হয়েছে, আরও অনেকেই দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

বিএনপির মহাসমাবেশের দিন পুলিশ, সাংবাদিক, সরকারি সম্পদের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় ‘আরও অনেক মামলা হবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

গতকালের হামলা, আগুন, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনাকে বর্বরোচিত ও জঘন্য উদাহরণ উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, মামলা শুরু হয়েছে। অনেকে মামলা দেবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মামলা দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দেবে। পুলিশ মামলা দেবে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে, সেই মামলাও তো হবে। সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে মামলা দেওয়া হবে।

তবে এখন পর্যন্ত কতজন আটক ও গ্রেপ্তার হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্য নেতাকর্মীদের কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা মিটিং করেছেন, তারা মিটিংয়ের জন্য বসে ছিলেন, তখনই ঘটনাগুলো (গতকালের ঘটনা) ঘটেছে। তাহলে এর দায় কি তারা এড়াতে পারেন?

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme