মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট খেললেন সাকিব

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট খেললেন সাকিব

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন লাল-সবুজের তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।সোমবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাকিবের পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।

সাক্ষাৎ শেষে হাসের আতিথেয়তায় মুগ্ধতার কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। তার ভাষ্য, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!

এদিকে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকে বিশ্রামে আছেন ওয়ানডে দলপতি। আপাতত পরিবারের সঙ্গেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

অন্যদিকে কিউইদের বিপক্ষে সিরিজটি শেষ করেই বিশ্বকাপের বিমানে চাপবে টাইগাররা। আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা লাল-সবুজের প্রতিনিধিদের। ৫ অক্টোবর থেকে শুরু হবে দেড় মাসের এই মহাযজ্ঞ।

বাংলাদেশের বিশ্বকাপ মিশনটা শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। তবে এর আগে ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme