নিউজ ডেস্ক:
অলিখিত ফাইনালের ৫৯ মিনিটেই দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।
তবে ফয়সাল আহমেদ ফাহিম নৈপুণ্য দ্বিতীয়ার্ধের শুরুতে লিড তুলে নেয়া বাংলাদেশের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে পারেনি মালদ্বীপ। টান টান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে বাংলাদেশ।
কিংস অ্যারেনায় মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে মালেতে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দুদল। তাতে দুই লেগ মিলিয়ে প্রথম রাউন্ডে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
Leave a Reply