মাহির বিচ্ছেদ ঘোষণায় এবার মুখ খুললেন স্বামী রকিব

মাহির বিচ্ছেদ ঘোষণায় এবার মুখ খুললেন স্বামী রকিব

নিউজ ডেস্ক:


ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ১৬ ফেব্রুয়ারি রাতে হঠাৎই এক ভিডিও নিয়ে হাজির হন। সেই ভিডিওতে নিজের সংসার ভাঙার খবর জানান তিনি। জানান, স্বামী রকিব সরকারের সঙ্গে বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না। যদিও বিচ্ছেদের কারণ স্পষ্ট করেননি এই অভিনেত্রী।

এদিকে মাহির এই ভিডিওবার্তার পরেও নীরব ছিলেন স্বামী রকিব সরকার। অভিনেত্রী যেদিন ফেসবুকে এসে নিজের সংসার ভাঙার খবর জানান, সেদিনও গাজীপুরে এক কনসার্টে অংশ নিয়েছেন তার স্বামী। কিন্তু বিচ্ছেদের খবরে ছিলেন পুরোপুরি নিশ্চুপ। অবশেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) মুখ খুলেছেন রকিব। যদিও বিচ্ছেদ বা সংসার ভাঙার কারণ স্পষ্ট করেননি তিনি।

বলেছেন, মাহির মতো একটি ভিডিও নিয়েই হাজির হবেন তিনি। সেখানেই বলবেন বিচ্ছেদ সম্পর্কে তার যত কথা।

রকিব বলেন, ‘আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিতে চাই। তবে একটা ভিডিও করে সবকিছু বলব। এখনও পর্যন্ত বিচ্ছেদ নিয়ে কোথাও কোনো মন্তব্যও করিনি। পুরো বিষয়টিই পর্যবেক্ষণ করছি। মাহির ভিডিও আপনারা দেখেছেন, সবই শুনেছেন। নতুন করে কিছু বলতে চাইছি না। সময় নেই। তারপর একটা ভিডিওতে সব বলব।’

রকিবের কথায় স্পষ্ট, মাহির মতো তিনিও হয়তো কোনো ভিডিওতেই বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান পরিস্কার করবেন। তবে সেটা কবে, তা এখনও বললেন না এই অভিনেত্রীর স্বামী।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme