মায়ামি নয় সৌদি ক্লাবে ইভান রাকিতিচ

মায়ামি নয় সৌদি ক্লাবে ইভান রাকিতিচ

অনলাইন ডেস্ক


বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ ছিলেন ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিটিচ। মেসি-সুয়ারেজ-জর্ডি আলবাদের সঙ্গে খেলেছেন তিনি। মেসি-সুয়ারেজদের সঙ্গে খেলতে ওই রাকিটিচের যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার গুঞ্জন ছিল। তবে মায়ামি নয় সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন সেভিয়ায় খেলা এই মিডফিল্ডার।

ফুটবল দলবদল বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের আল শাদাবের সঙ্গে চুক্তি করছেন রাকিটিচ। ৩৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার সোমবার সৌদি পৌঁছে তার মেডিকেল সম্পন্ন করে ফেলেছেন।

সৌদি ক্লাবের সঙ্গে রাকিটিচ দেড় বছরের চুক্তি হচ্ছে। অর্থাৎ চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুনে শেষ হবে বলে জানা গেছে।

ইভান রাকিটিচ বয়সভিত্তিক পর্যায়ে সুইজারল্যান্ডে খেলেছেন। তবে ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ পর্যায়ে খেলার পর জাতীয় দল হিসেবে ক্রোয়েশিয়াকে বেছে নেন। তিনি বাসেল থেকে শালকেতে যোগ দেন ২০০৭ সালে।

২০১১ সালে সেভিয়ায় যোগ দিয়ে তিন মৌসুম পরে বার্সেলোনার জার্সি পরেন। ছয় মৌসুম বার্সায় খেলার পর ২০২০ সালে পুনরায় সেভিয়ায় ফিরে যান। সেখানে ক্যারিয়ার শেষ করার ইচ্ছের কথা বললেও শেষ পর্যন্ত অর্থের ঝনঝনানিতে সৌদি ক্লাবে যোগ দিলেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme