মিয়ানওয়ালি থেকে নির্বাচন করবেন ইমরান খান

মিয়ানওয়ালি থেকে নির্বাচন করবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:


মিয়ানওয়ালি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই সিনেটর ফয়সাল জাভেদ সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যমকে এ কথা বলেছেন।

ফয়সাল জাভেদ বলেছেন, দলের প্রধান ইমরান খান মিয়ানওয়ালি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আল্লাহর ইচ্ছায় তিনি আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ বলেন, ৮ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল দেশের ইতিহাসে ‘অভূতপূর্ব’। ৯ মে ঘটনা ও পিটিআয়ের ওপর রাষ্ট্রীয় ক্র্যাকডাউনের পর ফয়সাল জাভেদ আত্মগোপনে চলে গিয়েছিলেন।

এদিকে পিটিআই নেতা ব্যারিস্টার গোহর খান বলেছেন, পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা একটি দল হিসেবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবে।

তিনি বলেন, ‘আমাদের প্রার্থীরা তাদের হলফনামা জমা দিয়েছেন। তাদের সম্মতিতে আজ আমরা ঘোষণা করছি যে পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগদান করছে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme