মিয়ানমারে নিহত বেড়ে সাড়ে ৩ হাজার ছাড়াল

মিয়ানমারে নিহত বেড়ে সাড়ে ৩ হাজার ছাড়াল

ছবি-রয়টার্স

ভয়াবহ ভূমিকম্পের পর বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো মিয়ানমার। দুর্যোগের বেশ কিছুদিন পরেও বাড়ছে মৃতের তালিকা। এ পর্যন্ত দেশটিতে অন্তত ৩৬০০ জন মানুষ নিহত এবং ৫ হাজার ১৭ জন আহত হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও ১৬০। এ তথ্য জানিয়েছে দেশটির রাজ্য প্রশাসনিক কাউন্সিল। তাদের দেয়া তথ্যমতে, নিখোঁজদের অনুসন্ধানে উদ্ধারকারী দলগুলো এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীদের যুদ্ধ ও সংঘাতের কারণে সবচেয়ে বিপর্যস্ত সাগাইং অঞ্চলে মানবিক প্রচেষ্টা উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয়। সামরিক শাসনের অনুমোদন না থাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান তেমন অগ্রসর হতে পারেনি।এই অঞ্চলটিতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাগাইংয়েই কমপক্ষে ৬৯৩ জন মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।

ভারী যন্ত্রপাতির ঘাটতি এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের তেমন সাড়া না পাওয়ার কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হওয়ার কারণ বলে ধারণা করা হচ্ছে।

মায়ানমার সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একজন বাসিন্দা বলেছেন, ‘উদ্ধার মিশন শুধুমাত্র কায়িক শ্রম দ্বারা সম্পন্ন করা হচ্ছে। কারণ ধ্বংসস্তূপ সরানোর জন্য তেমন কোনো ভারী যন্ত্রপাতি নেই। ফলে অকারণে প্রাণ হারিয়েছে অনেক মানুষ।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme