মিয়ানমার সীমান্ত কঠোর নজরদারিতে রয়েছে: কাদের

মিয়ানমার সীমান্ত কঠোর নজরদারিতে রয়েছে: কাদের

নিউজ ডেস্ক:


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করেনি। মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করছে সরকার। রবিবার রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি যে ব্যর্থ দল, তা তাদের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়ার মধ্যদিয়ে প্রমাণ হয়। যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন করা হয় না বিএনপিতে। কারণ দলটির মধ্যে গণতন্ত্র নেই।

ওবায়দুল কাদের বলেন, কাউন্সিল ছাড়া দলীয় কাঠামোতে পরিবর্তন হয় না আওয়ামী লীগে। অথচ বিএনপিতে লন্ডনে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কমিটি হয়।

তিনি বলেন, সেন্টমার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। এ পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা নেই ফখরুলের।

কাদের বলেন, কয়েক দিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পরে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন সেন্টমার্টিনে আমাদের খাদ্যবাহী জাহাজ নিয়মিত যাতায়াত করছে। আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান চাই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme