ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বর্তমানে ছাত্ররা রাজনীতিবিমুখ হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়-কলেজগুলোতে ছাত্রসংসদ নির্বাচন না থাকায় মেধাবীদের রাজনীতিতে আসার পথ কঠিন হয়ে যাচ্ছে।
ছাত্র অধিকার পরিষদের সূচনালগ্ন থেকে আমরা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরিতে কাজ করেছি।’
মঙ্গলবার গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Leave a Reply