যাত্রীবাহী রেলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা

যাত্রীবাহী রেলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা

প্রতিকী ছবি

নিউজ ডেস্ক:


জনগণের চলাচলের সুবিধার্থে যাত্রীবাহী রেলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

সোমাবার বিকেলে সংসদের বাজেট অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, এরই মধ্যে ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৫৪টি মিটার গেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ রেল ইঞ্জিন এবং ৫০টি মিটার গেজ রেল ইঞ্জিন সংগ্রহের জন্য প্রকল্প গ্রহণের কাজ চলমান রয়েছে।

এমপি আলী আজমের অপর এক প্রশ্নে রেলমন্ত্রী বলেন, দেশের আপামর জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সেবা দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনকালে দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনয়নের নির্দেশনা দেন। এ লক্ষ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার জন্য ভাঙ্গা হতে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের লক্ষ্যে ‘বিশদ নকশা প্রণয়ন ও দরপত্র দলিল প্রস্তুতসহ ভাঙ্গা জংশন (ফরিদপুর) হতে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা’ প্রকল্পের মাধ্যমে এলাইনমেন্ট নিম্নোক্তভাবে চূড়ান্ত করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme