অনলাইন ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র যে সতর্কতা জারি করেছে সেটা তাদের নিজস্ব বিষয়। কেউ হয়তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেয় এবং এসব হয়তো সে উদ্যোগেরই অংশবিশেষ।
শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে একটি মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ভ্রমণ বিষয়ে যুক্তরাষ্ট্র একটি সতর্কতা জারি করেছে; এটা তাদের বিষয়। তারা সমসাময়িক বিভিন্ন দেশে এমন ভ্রমণ সতর্কতা তাদের নাগরিকদের জন্য জারি করে। কারণ তাদের নাগরিকদের দায়বদ্ধতা নিতে চায় না। যদি কোনো অঘটন ঘটে, যেন কেউ দোষী করতে না পারে।
তিনি বলেন, আমাদের দেশের রাস্তাঘাটে কাউকে গুলি করে মারা হয় না। অনুষ্ঠানে, শপিংমলে, রেস্তোরাঁ বা স্কুলে কাউকে গুলি করে মারা হয় না। বাংলাদেশ খুব শান্তিপ্রিয় দেশ। এ ধরনের উদাহরণ খুব কম দেশেই আছে। সুতরাং এখানে কারও কোনো ভয়ের কারণ নেই। বরং আমাদের দেশের নাগরিকরা যখন অন্যান্য দেশে যায়, কখনো কখনো সেখানে তারা নিরাপত্তাহীনতায় ভোগে।
Leave a Reply