যুদ্ধবিরতি বাড়াতে আলোচনা চলছে: জোসেফ আউন

যুদ্ধবিরতি বাড়াতে আলোচনা চলছে: জোসেফ আউন

যুদ্ধবিরতি বাড়ানোর লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি সতর্ক করে বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত করা বা স্থিতিশীলতা নষ্ট করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আউন বলেন, ‘আমাদের দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে নাগরিক শান্তি রক্ষা একটি রেড লাইন (চরম সীমা)।

তিনি জানান, লেবাননের অস্বাভাবিক পরিস্থিতি নিরসনে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে লেবাননের রাষ্ট্রদূত নাদা হাদ্দাদ মাওয়াদ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে একটি প্রস্তুতিমূলক বৈঠকে লেবাননের প্রতিনিধিত্ব করবেন। সেখানে তিনি যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি উত্থাপন করবেন এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ বন্ধের দাবি জানাবেন।

প্রেসিডেন্ট আউন বলেন, ‘চলমান আলোচনাগুলো চারটি শর্তের ওপর ভিত্তি করে এগোচ্ছে—ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা, ইসরায়েলি সেনা প্রত্যাহার নিশ্চিত করা, বন্দিদের প্রত্যাবর্তনে সম্মত হওয়া এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme