যুবসমাজই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রবিবার ঢাকায় আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি) ড. আনোয়ার আবেদিন লেকচার সিরিজে ‘স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা: বাংলাদেশ সরকারের উদ্যোগ’ শীর্ষক আলোচনায় মূলবক্তা হিসেবে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তা বাস্তবায়নে যুবসমাজের ভূমিকা অপরিসীম। আজকের যুব সমাজই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। স্মার্ট নাগরিক ছাড়া স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করা যাবে না।‘নাগরিকদের স্মার্ট হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে আমাদের স্মার্ট হতে হবে।’
Leave a Reply