রাতে যেসব অঞ্চলে ৬০ কি.মি ঝড় হতে পারে

রাতে যেসব অঞ্চলে ৬০ কি.মি ঝড় হতে পারে

ফাইল ছবি

নিউজ ডেস্ক:


দেশের ৪ জেলায় সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত তীব্র ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টার মধ্যে ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে।

একই সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও উল্লেখ করা হয় সতর্কবার্তায়।

এদিকে, সকাল ৯টায় দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমলেও অন্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme