রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক:


কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনুমোদনহীন ব্লু  ড্রিংকস বাজারজাত করার জন্য এ পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার বিকালে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক কামরুল হোসেন এক আবেদনে বলেন, ‘ব্লু  ড্রিংকস’ এর কোনো অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও জানে না ‘ব্লু ড্রিংকস’ ওষুধ নাকি পানীয়। এরই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে একটি দল নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করেন।

ওই সময় জানা যায়, ইফতেখার রাফসানের ব্লু  ড্রিংকস (BLU) তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু  ড্রিংকস তৈরি করা হয়। এজন্য তখন ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme