রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত ৯

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত ৯

ফাইল ছবি

ইউক্রেনের ওডেসা শহরে বৃহস্পতিবার রুশ ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে। ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান এ তথ্য জানিয়েছেন।টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ওলেহ কিপার জানান, হামলায় বহুতল আবাসিক ভবন, একটি সুপারমার্কেট ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

কিপারের বার্তার কয়েক ঘণ্টা পর মস্কো নিযুক্ত এক কর্মকর্তা জানান, ইউক্রেনীয় ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের দখলকৃত খেরসন অঞ্চলের একটি শহরে সাতজন নিহত হয়েছেন। ওলেশকি শহরের একটি জনাকীর্ণ বাজারে এ হামলা চালানো হয় বলেও ভ্লাদিমির সালদো জানান। তবে ইউক্রেনীয় বাহিনীর দাবি, তারা সেখানে চারজন রুশ সেনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এতে দুজন নিহত হয়েছেন।

ওডেসার প্রশাসনিক প্রধান কিপার জানান, রাশিয়ার হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে, যা আবাসন ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করেছে।

তিনি বলেন, ‘হামলায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শহরের মেয়র হেনাদি ট্রুখানভ বলেন, ‘শত্রুরা ওডেসার ওপর আরেকটি বড় হামলা চালিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবিতে বিস্ফোরণ ও ভবনের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যায়, যেগুলোর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কৃষ্ণসাগর তীরবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসার জনসংখ্যা প্রায় ১০ লাখ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে শহরটি একাধিকবার হামলার শিকার হয়েছে।

এদিকে ইউক্রেনের অন্য অংশেও হামলার খবর পাওয়া গেছে। খারকিভের মেয়র জানান, শহরের কেন্দ্রে একটি পেট্রল স্টেশনে ড্রোন হামলা হয়েছে।

একই সঙ্গে সুমি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এসব হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জ্বালানি ও খনিজ সম্পদ যৌথভাবে আহরণে একটি চুক্তি স্বাক্ষর করেছে। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই চুক্তিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি ব্যতিক্রমী সমর্থন হিসেবে দেখা হচ্ছে। এই দুই দেশ একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠনের ব্যাপারে একমত হয়েছে, যার লক্ষ্য রাশিয়ার সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠন।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, ৮ মে সকাল থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদযাপনের সঙ্গে মিলে যায়। এই ঘোষণার জবাবে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা অন্তত ৩০ দিনের একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme