রিলেশনে থাকলে আগেই বলে দিতাম: দীঘি

রিলেশনে থাকলে আগেই বলে দিতাম: দীঘি

নিউজ ডেস্ক:


ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের কার্ড প্রকাশ করে হৈচৈ ফেলে দেন। পরে জানা যায়, এটি তার আসন্ন ওয়েব কন্টেন্টের প্রচারণার একটি কৌশল। তবে, বাস্তবজীবনে সত্যিই কবে বিয়ের পিঁড়িতে বসবেন তার আভাস দিলেন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে।

তিনি বলেন, বিয়ে জীবনের একটা অপরিহার্য বিষয়, এটা মানি। তবে, পাঁচ-সাত বছরের আগে এ নিয়ে চিন্তা করতে চাই না। আমার পরিবারেরও এতে সমর্থন আছে। আপাতত শুধু ফোকাস পড়াশোনা আর অভিনয়ে। এ দুটো নিয়েই থাকতে চাই।

প্রেমের সম্পর্ক প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, আমি কোনো রিলেশনে নেই। থাকলে কবেই বলে দিতাম।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme