রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের টিকিট কালোবাজারি রোধে র্যাবের ভূমিকা প্রশংসনীয়। একটি চক্র টিকিট কালোবাজারি সঙ্গে জড়িত, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে। সবাই সহযোগিতা করলে টিকিটের কালোবাজারি বন্ধ হবে।
বুধবার রেল ভবনের সভাকক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
মো. জিল্লুল হাকিব বলেন, ‘সম্প্রতি রেলের অনেক ঘটনা ঘটেছে, টিকিট কালোবাজারি, রেলের ডিপো থেকে যন্ত্রাংশ চুরি এবং সন্ত্রাসী কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।’ এসব ঘটনা আর যাতে না ঘটে এ জন্য সকলকে সজাগ থাকার অনুরোধ করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘এখন কক্সবাজারেও টিকিট কালোবাজারি চক্রে সক্রিয়, আমাদের কাছে তথ্য রয়েছে একটি চক্র রেলের টিকিট জাল করছে, তাদেরকে ধরতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে।
Leave a Reply