রোনালদিনহোর সফরসূচি নিয়ে ধোঁয়াশা

রোনালদিনহোর সফরসূচি নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক:

চলতি বছরের জুলাইয়ে ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার ফুটবল বিশ্বমঞ্চে গোল্ডেন গ্লাভসজয়ী এই তারকার পর বাংলাদেশে আসছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। আগামী ১৮ অক্টোবর তার ঢাকায় পা রাখার কথা রয়েছে। তবে সেলেসাওদের এই তারকার সফরসূচি নিয়ে এখনও কিছুই জানা যায়নি।

মূলত এক দিনের ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন মার্টিনেজ। তাকে ঢাকায় এনেছিল ভারতীয় স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। এবারই তিনিই (শতদ্রু) ব্রাজিলের এই তারকাকে ঢাকায় আনছেন। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকার সফরসূচি নিয়ে তার সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টাও করা হয়, তবে তিনি এ প্রসঙ্গে কিছুই বলেননি।

এদিকে ভারতীয় শতদ্রুর সঙ্গে কাজ করেন বাংলাদেশি মেহেদী জামান সনেট। রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে তার ভাষ্য, এখনও চূড়ান্ত সূচি হাতে পাইনি। কলকাতা থেকে যতটুকু জেনেছি সকালের পরিবর্তে দুপুরের পর আসবে। মূল অনুষ্ঠানটা সন্ধ্যা সাড়ে ৭টায় হবে। মধ্যরাতেই বাংলাদেশ ত্যাগ করার কথা।

জানা গেছে, রোনালদিনহো ঢাকার রেডিসন হোটেলে উঠবেন। সেখানেই অনুষ্ঠান হওয়ার কথা। তবে সেখানে তার কিছু সময় থাকার কথা আছে। যদিও বিষয়টি নিয়ে এখনও তারা অবগত নন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme