প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অসংখ্য সংকটের মধ্যে রোহিঙ্গা ইস্যু একটি বড় ধরনের সমস্যা। দীর্ঘদিন ধরেই এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। এবার এ সংকট সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা সহায়তা করবেন বলে জানিয়েছেন।
রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।
তিনি জানান, কিছুদিনের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সদস্য হবে পূর্ব তিমুর। রোহিঙ্গা সংকট সমাধান কীভাবে করা যায়, সে বিষয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সাহায্য করবেন বলে জানিয়েছেন।
এর আগে ঢাকায় চারদিনের সফরে আসলে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।
Leave a Reply