শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রতিকী ছবি

শক্তিশালী ভূমিকম্প জাপানের দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৭ নভেম্বর) জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জে এই ভূমিকম্প আঘাত হানে।

জাতীয় ভূকম্পন নেটওয়ার্ক স্টেশন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল ৪টা ১৬ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। খবর খালিজ টাইমসের।

একদিন আগে, শুক্রবার (১৫ নভেম্বর) পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে ছিল। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে, রোববার (১০ নভেম্বর) ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে কিউবাতে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায় দেশটির বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ভূমিকম্পের আঘাতে ভূমিধসের ফলে বাড়িঘর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা এমন শক্তিশালী ভূমিকম্প তাদের জীবনে কখনও দেখেনি। ইউএসজিএস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে।

সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এর আগেও আমরা ভূমিকম্প দেখছি। কিন্তু এবারের মতো এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme