শনিবার গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

শনিবার গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:


সরকার গঠনের পর আগামী শনিবার (জানুয়ারি ১৩) গোপালগঞ্জ যাবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

রাতে গোপালগঞ্জ অবস্থান করে পরদিন রবিবার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে আগামী ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী এবং ১১ প্রতিমন্ত্রীও শপথ নেবেন।

সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme