নিউজ ডেস্ক:
আসন্ন ঈদুল আজহার পর সিদ্ধান্ত হবে মাধ্যমিক বিদ্যালয় খোলা না বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাজধানীর ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ঈদুল আজহার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি, শনিবার যে বন্ধ পূর্বে ছিল, সেটা যাতে করে বলবৎ রাখতে পারি। ইতোমধ্যে আমরা (শিক্ষাবর্ষের) ক্যালেন্ডারের হিসাব নিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষা কেন্দ্র নির্বাচিত হয়েছে, প্রায় চারশর মতো। সেখানে কিন্তু সংযুক্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো শনিবার খোলা রাখতে হতে পারে। আবার সিলেট অঞ্চলে বন্যার কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেগুলোতেও বিশেষভাবে খোলা রাখার বিধান রেখে দেশের অন্যান্য জায়গায় পূর্বের মতো বহাল হাল রাখতে পারি, তার ওয়ার্ক-আউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করব। তবে এ মুহূর্তে যেটা মনে হচ্ছে, বন্ধ রাখাটা (শনিবার) সম্ভব হবে।
Leave a Reply