শাকিবের নতুন সিনেমা জেমস!

শাকিবের নতুন সিনেমা জেমস!

বিনোদন ডেস্ক:


দেশের সিনেমা হলে চলছে চিত্রনায়ক শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা আর নায়ক ব্যস্ত কলকাতায় ‘তুফান’ সিনেমার শুটে।

এরই মধ্যে জানা গেল, শাকিব খানের পরবর্তী সিনেমার খবর। তাঁর নতুন সিনেমার নাম ‘জেমস’। এটি নির্মাণ করতে যাচ্ছেন মালেক আফসারী। যিনি এর আগে শাকিব খানকে নিয়ে ‘পাসওয়ার্ড’ নির্মাণ করেছিলেন।

এই তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে একাধিক সংশ্লিষ্ট সূত্র। বঙ্গের প্রযোজনায় সিনেমাটির চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরের মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র নিশ্চিত করে জানিয়েছে, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম এন্ট্রি হয়েছে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগির বিষয়টি সবাইকে জানানো হবে। পরিচালক এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। যিনি নায়ক হচ্ছে তাঁর সঙ্গে মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত হয়েছে।’

পরিচালক মালেক আফসারীর মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘তিন বছর আগে সিনেমা নির্মাণের কাজ ছেড়ে দিয়েছি। এই সিনেমার বিষয়ে কোনো কিছু জানি না।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme