প্রথমবার মতো শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রায়হান রাফী। আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে ‘তুফান’ নামের সিনেমাটি। সিনেমার এই ঘোষণা আগে আসলেও এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন তা প্রকাশ করা হয়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে কলকাতার মিমি চক্রবর্তী হচ্ছেন শাকিবের ‘তুফান’ সিনেমার নায়িকা।
ঘনিষ্ট সূত্রে জানা গেছে, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আগামী মার্চে ভারতের রামুজিতে শুরু হবে সিনেমার শুটিং।
এর আগে, রামোজি ফিল্ম সিটিতে সিনেমার জন্য বিশাল চারটি সে তৈরি হয়েছে বলে জানান নির্মাতা। সেই সেটে তুলে ধরা হবে নব্বইয়ের দশকের বাংলাদেশকে।
‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি।
Leave a Reply