অনলাইন ডেস্ক:
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার (১৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয় বলে জানা গেছে।
সর্বশেষ গত মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। এর আগেও কয়েকবার খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়েছিল।
Leave a Reply