শাস্তির মুখে অ্যান্তোনিও রুডিগার

শাস্তির মুখে অ্যান্তোনিও রুডিগার

ছবি- সংগৃহিত

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইয়ে যতটা উত্তাপ ছড়ানো দরকার, তার সব রসদই ছিল কোপা দেল রে’র ফাইনালে। লাল কার্ড, পেনাল্টি বাতিল থেকে শুরু করে সবই ছিল এল-ক্লাসিকো ফাইনালে। এই ম্যাচের আগে শিরোনাম ছিল রেফারি নিয়ে বিতর্ক। ম্যাচের শেষ এসে তিন লাল কার্ডের মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে।

ম্যাচের একেবারে শেষ পর্যায়ে এমবাপ্পের ফ্রি-কিক না পাওয়ায় রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন রিয়ালের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। এমনকি রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারা হয়েছে– এমন অভিযোগও এসেছে রুডিগায়ের বিরুধে। যদিও স্প্যানিশ গণমাধ্যমের খবর, ডাগআউটে বক্সের মধ্যে থাকা বরফ ছুড়ে মারা হয়েছে রেফারিকে।

পুরো বিষয়টি নিয়ে রুডিগার রাগে ফুঁসছিলেন। আর তাকে আটকাতে রিয়াল মাদ্রিদের পাঁচ স্টাফকে রীতিমতো সংগ্রামই করতে হয়েছে। আর এটার সুবাদেই লাল কার্ড দেখেছেন রুডিগার। তারপরেও অবশ্য মাঠ ছাড়তে চাননি তিনি।

পুরো বিষয়টি নিয়ে রুডিগার রাগে ফুঁসছিলেন। আর তাকে আটকাতে রিয়াল মাদ্রিদের পাঁচ স্টাফকে রীতিমতো সংগ্রামই করতে হয়েছে। আর এটার সুবাদেই লাল কার্ড দেখেছেন রুডিগার। তারপরেও অবশ্য মাঠ ছাড়তে চাননি তিনি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়মানুযায়ী, রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করার সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। তবে যদি ডিসিপ্লিনারি কমিটি রুডিগারের আচরণে ‘আগ্রাসন’ খুঁজে পায়, তাহলে তিনি নিষিদ্ধও হতে পারেন দীর্ঘ সময়ের জন্য।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme