শিল্পী সমিতির বনভোজন: দাওয়াত না পেয়ে জায়েদ খানের ক্ষোভ

শিল্পী সমিতির বনভোজন: দাওয়াত না পেয়ে জায়েদ খানের ক্ষোভ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। যেখানে বর্তমান সমিতির অনেকেই অংশ নিয়েছেন। শনিবার ঢাকার আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউজে বনভোজনটির আয়োজন করা হয়। তবে শিল্পী সমিতির বনভোজনে দাওয়াত পাননি নায়ক জায়েদ খান।

জায়েদ খান এ বিষয়ে বলেন, ‘আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি। বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় বর্তমান কমিটির।

এর পেছনে শিল্পী সমিতিদের নেতাদের ব্যর্থতাকে দায়ী করেছেন অভিনেতা। তিনি বলেছেন, ‘যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বনভোজন নিয়ে নানা অনিয়মের অভিযোগও দেখা যাচ্ছে। বর্তমান সমিতির নেতাদের উপস্থিত না হওয়া নিয়েও সমালোচনা করেছেন অনেকে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme