শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ফাইল ছবি

নিউজ ডেস্ক


হাড় কাঁপানো শীতে কাঁপছে রাজধানীসহ সারাদেশ। ঘন কুয়াশার কারণে দুপুরেও সূর্যের দেখা মিলছে না। ফলে দিনের উত্তাপ কমছে, শীতে চারদিকে যেন জবুথবু অবস্থা। সেই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের ২১ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে শীত আরও বাড়তে পারে।

একদিনের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। সোমবার সকাল ৯টায় ঢাকায় সর্বনিম্ন ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বাদলগাছী ও উত্তরের জেলা দিনাজপুরে, ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে দুপুর পর্যন্ত। আগামী ৪৮ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য কমে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme