শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

নিউজ ডেস্ক


টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ব সংস্থাটির প্রধানের সই করা এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই।’

অ্যান্তোনিও গুতেরেস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘শান্তিরক্ষা কার্যক্রমে প্রধান অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্যায়ন করে।’

চিঠিতে তিনি আরও বলেন, ‘আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ এবং বিশ্বাস করি যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারে প্রয়োজনীয় চাপসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের উচ্চাকাঙ্ক্ষায় আপনার সমর্থনের ওপর আমি নির্ভর করতে পারি।’

চিঠির শেষাংশে বলা হয়, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme