ষড়যন্ত্র করে লাভ নেই, যথা সময়ে নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

ষড়যন্ত্র করে লাভ নেই, যথা সময়ে নির্বাচন হবে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। নির্বাচন যথা সময়ে হবে এবং দেশের জনগণ এ নির্বাচনে অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত শান্তি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে এর আগেও ষড়যন্ত্র হয়েছিল কোনো লাভ হয়নি। ২০১৪ সালে তারা ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করে, ২০১৮ সালেও করেছিল, লাভ হয়নি। এবারও যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। যতই ষড়যন্ত্র করুক বিএনপি-জামায়াত কোনো লাভ হবে না। বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করলেও দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সব রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, ইসলামের কথা বলে যারা দেশে অশান্তি চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সর্তক থাকতে হবে। বিএনপি জামায়াত ২০০৮ সালের নির্বাচনের আগে বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে ইসলাম থাকবে না। অথচ আমাদের সময় ইসলামের সবচেয়ে বেশি কাজ হয়েছে। আমাদের সরকার সময় ৫৬০টি মডেল মসজিদ জেলা উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে। মুসলমানদের শতবর্ষে দাবি ছিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সেটিও প্রধানমন্ত্রী করেছেন। কওমি মাদরাসা স্বীকৃতিও আওয়ামী লীগ দিয়েছে, এখানে অনেকের সরকারি চাকরিও হয়েছে। শুধু তাই নয় ১ লাখ ২০ হাজার মসজিদ ভিত্তিক মক্তব করা হয়েছে, ইসলামী ফাউন্ডেশনকে আধুনিক করা হয়েছে, মসজিদগুলোতে ৬১০০টি পাঠাগার করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme