সংরক্ষিত নারী আসনের ভোট ১৪ মার্চ

সংরক্ষিত নারী আসনের ভোট ১৪ মার্চ

নিউজ ডেস্ক:


দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ হবে আগামী ১৪ মার্চ।

এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তফসিলে বলা হয়েছে, সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল করা যাবে ২২ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ২৭ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১৪ মার্চ বৃহস্পতিবার।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৪৮টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং স্বতন্ত্রদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme