সবার ওপরে রোনালদো, মেসি-নেইমার-এমবাপ্পে-হালান্ড কোথায়

সবার ওপরে রোনালদো, মেসি-নেইমার-এমবাপ্পে-হালান্ড কোথায়

ronaldo
file photo

খেলাধুলা ডেস্ক


কাতার বিশ্বকাপের সময়টা ভালো কাটেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। মরক্কোর কাছে হেরে বিদায় নেয় তার দল পর্তুগাল। তখন ফুটবল বোদ্ধারা ধরেই নিয়েছিলেন রোনালদোর রাজত্ব বোধ হয় শেষই হয়ে গেল। কিন্তু না, মানুষটা তো রোনালদো, তাই সবার ভবিষ্যদ্বাণীকে মিথ্যা প্রমাণ করে দিয়ে নিজেকে আবিষ্কার করলেন নতুন ভাবে।

বিদায়ের অপেক্ষায় থাকা ২০২৩ সালের সর্বোচ্চ গোল দাতা এই পর্তুগীজ সুপারস্টার। তার আশেপাশেও নেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ৫৩ গোল করে শীর্ষস্থান দখল করা রোনালদো পেছনে ফেলেছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের মতো তারকাদের।

ফরাসী তারকা এমবাপ্পে ও ইংলিশ তারকা কেইনের ৫২ গোল নিয়ে বছর শেষ করেছে। আর হালান্ড করেছেন ৫০ গোল। আজ রাতে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির স্কোয়াডে নেই হালান্ড। নরওয়ের তারকা ছিটকে যাওয়ার কারণে নিশ্চিত হয়েছে রোনালদোর শীর্ষে থাকা। শেফিল্ডের বিপক্ষে হালান্ডের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

হালান্ড না থাকায় এ বছর তার গোলসংখ্যা আর না বাড়ার বিষয়টি নিশ্চিত। তবে রোনালদো চাইলে ক্লাব ও জাতীয় দলের হয়ে এ বছর নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নিতে পারেন। আজ রাতে সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। এ ম্যাচে গোল করলে নিজেকে আরও ওপরে ওঠাবেন ‘সিআর সেভেন’।

এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ অধিনায়ক মেসি চলতি বছর মাত্র ২৮টি গোল করেছেন। এছাড়া ব্রাজিলিয়ান তারকা নেইমারের গোল সংখ্যা মাত্র আট। দীর্ঘদিন ধরে ইনজুরিতে ভুগছেন তিনি।

বছর শেষে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা অবশ্য রোনালদোর জন্য নতুন কিছু নয়। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব মিলিয়ে পাঁচবার এ তালিকায় সবার ওপরে ছিলেন রোনালদো। অন্যদের মধ্যে এ সময়ে লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কি দুবার করে সর্বোচ্চ গোলদাতা হয়ে বছর শেষ করেছেন।

২০২৩ সাল : এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১০ গোল দাতা

খেলোয়াড় ক্লাব ম্যাচ গোল
ক্রিশ্চিয়ানো রোনালদো আল-নাসর ৫৮ ৫৩
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ৫৩ ৫২
হ্যারি কেইন বায়ার্ন মিউনিখ ৫৭ ৫২
আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি ৬০ ৫০
গার্ভেন কাঘলেন কাশ্মির টেকনিক্যাল ২৭ ৪১
ডেনিস বোয়াঙ্গা লস এঞ্জেলেস এফসি ৫৩ ৪০
জার্মান ক্যানো ফ্লুমিনেন্স ৬১ ৪০
রোমেলু লুকাকু রোমা ৬১ ৪০
বার্নাবাস ভার্গ ফেরেনকভারোস ৪৫ ৩৯
সান্তিয়াগো গিমেনেজ ফেইনোর্ড ৬৩ ৩৯

 

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল (২০১১ সাল থেকে)

খেলোয়াড় ক্লাব সাল গোল
রোনালদো ২০১১ রিয়াল ৬০
মেসি ২০১২ বার্সেলোনা ৯১
রোনালদো ২০১৩ রিয়াল ৬৯
রোনালদো ২০১৪ রিয়াল ৬১
রোনালদো ২০১৫ রিয়াল ৫৭
মেসি ২০১৬ বার্সেলোনা ৫৮
হ্যারি কেইন ২০১৭ টটেনহাম ৫৬
বোনেদজাহ ২০১৮ আল সাদ ৫৮
আবদেররাজ্জাক ২০১৯ আল নাসর ৫৭
লেভানডভস্কি ২০২০ বায়ার্ন ৪৭
লেভানডভস্কি ২০২১ বায়ার্ন ৬৯
এমবাপ্পে ২০২২ পিএসজি ৫৬
রোনালদো ২০২৩ আল নাসর ৫৩*

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme